জিলাইভ [ GLive ] | truth alone triumphs

সুশান্তের মৃত্যুর পর শোক প্রকাশের সুযোগও পাইনি: রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় আইনি জটিলতা। অভিনেতার পরিবার অভিযোগ তোলে, রিয়াই সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। তবে দীর্ঘদিন ধরে তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে।

চার বছর পর অবশেষে প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

 

সম্প্রতি এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে রিয়া বলেন, “আমাকে শোক প্রকাশ করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, তবে এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”

 

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে মাত্র ৩৪ বছর বয়সে সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Tags :

আন্তর্জাতিক ডেস্ক, জিলাইভ

Recent News