জিলাইভ [ GLive ] | truth alone triumphs

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার কেরানীগঞ্জে

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার কেরানীগঞ্জে । গত ২১ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক তরুণী। ওই ঘটনায় মো. সোহাগ মিয়া (২৩) ও ইমন মোল্লা ওরফে পাইটু (২১) এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মামলা হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকলেও অবশেষে ইমন মোল্লা ওরফে পাইটুকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়।

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার কেরানীগঞ্জে

বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার কেরানীগঞ্জে

তিনি বলেন, ২১ এপ্রিল এক তরুণী তার ছোট ভাইকে ঈদের কাপড় দেওয়ার জন্য তার মায়ের বাসা ইকুরিয়ায় যায়। সেখানে গেলে তার পূর্বপরিচিত মো. সোহাগ মিয়া (২৩) তাকে তেঘরিয়া স্ট্যান্ডে দেখা করার জন্য যেতে বলে।

তরুণী সেখানে গেলে সোহাগ তাকে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়। তার প্রধান সহযোগী ইমন মোল্লা ওরফে পাইটু (২১) এবং অজ্ঞাত আরও ৩ জন মিলে ভিকটিমকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তরুণী দক্ষিণ কেরণীগঞ্জ গিয়ে মামলা করে।

র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর