খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই ফেব্রুয়ারি ২০২৩, ১০:০ পিএম

জিলাইভ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইতিবাচক পরিবর্তনের বিষয়ে সাধুবাদ জানিয়ে আরও টেকসই সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে সফররত সাত সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি র্যাবকে অত্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকরী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিনিধি দলকে জানান, ইতোমধ্যেই র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
একইসাথে তিনি মার্কিন প্রতিনিধিদলের কাছে র্যাবের দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেছেন।

বৈঠকে চলমান রোহিঙ্গা ইস্যু ও ইউক্রেনের সংকট বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে বলে জানান মন্ত্রী। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে পরবর্তীতে এই বিশাল জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন মার্কিন কাউন্সেলর শোলে। সেখানে চলমান মানবিক সহায়তা সম্প্রসারন এবং বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের সহায়তা কামনা করা হয়।
আলোচনার এক পর্যায়ে মন্ত্রী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান এবং দুই দেশের যুদ্ধের পরিসমাপ্তির পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করে।
অন্যদিকে, কাউন্সিলর শোলে অবহিত করেন, খাদ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়াও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিরসনে আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।
এছাড়াও বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য