জিলাইভ [ GLive ] | truth alone triumphs

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গেলেন ৩ সন্তানের জননী

টাঙ্গাইলের কালিহাতীতে তিন সন্তানের জননী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তিন দিন ধরে ওই নারী পরকীয়া প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

জানা যায়, গত শনিবার (১৪ অক্টোবর) থেকে উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। তবে প্রেমিক আবুল এলাকা ছেড়ে পালিয়েছেন। আবুল হোসেন ওয়ালটন কোম্পানিতে কর্মরত।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গেলেন ৩ সন্তানের জননী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গেলেন ৩ সন্তানের জননী

ওই নারী জানায়, প্রায় সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এই সুযোগে আবুল বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তাকে বিয়ের কথা বলায় আবুল নানা তালবাহানা করতে থাকে। এখন কোনো উপায় না পেয়ে বিয়ের ‘দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। কিন্তু আবুল গা ঢাকা দিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, আবুলের সঙ্গে ওই নারীর ঘটনার বিষয়ে মীমাংসা করার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। তবে চেষ্টা চলছে।

কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News