পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা, পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার মেয়াদ শেষ হওয়ায় প্রতিবেশী ভারত থেকে পেয়াজ আসা বন্ধ রয়েছে। এ কারণে দেশের খুচরা ও পাইকারি উভয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। বিশেষ করে খুচরা বাজারে কেজিপ্রতি দাম সর্বোচ্চ ১৫ টাকা ও পাইকারিতে ১০ টাকা বেড়েছে।
দেশে পেঁয়াজের চাহিদার বড় অংশই দেশীয় ফলন দিয়ে মেটানো হয়। গত ২০২০–২১ অর্থবছরে দেশে ২২ লাখ ৬৪ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা চাহিদার প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ চাহিদা মেটানো হয় আমদানি করা পেঁয়াজ দিয়ে।
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লার দোকানে খোঁজ নিয়ে জানা যায়, দুই রাতের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের-দাম ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় উঠেছে। আজ বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি পাল্লা (পাঁচ কেজি) পেঁয়াজের-দাম ২০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে মূলত খুচরা পর্যায়ে দাম বেড়েছে।








