খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই জুলাই ২০২৩, ১১:০ পিএম

পৃথিবীর ১৪ হাজার মাইল কাছে আসছে সুপারমুন। চলতি বছর যে চারটি সুপারমুনের উদয় হবে তার মধ্যে প্রথমটি ৩ জুলাই রাতে উদয় হবে। এ বছরের অন্যসব পুর্ণিমার চাঁদের ‘তুলনায় এটি অনেক বেশি আলোকোজ্জ্বল হবে। ওল্ড ফার্মার্স আলমানাক জানায়, সোমবার এ সুপারমুন উদয় হবে ইটি সময় সন্ধ্যে ৭টা ৩৯মিনিটে। সুপারমুন তার মনোহারি পূর্ণ প্রভা ছড়াবে রাতের আকাশে। আবহাওয়া পরিস্কার থাকলে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব দিক থেকে সূর্যাস্তের পর এ সুপারমুন দেখা যাবে। এটি অন্য পূর্ণচন্দ্রের চেয়ে ৭ শতাংশ বড় হবে।

তিনি বলেন, যখন কোন এক পর্যায়ে চাঁদের কক্ষপথটি পৃথিবীর কাছাকাছি আসে তখন পূর্ণচন্দ্র কিছুটা বড় দেখায়, আর তখনই তা সুপারমুনে পরিণত হয়। ওল্ড ফার্মার্স আলমানাক জানায়, গ্রীষ্মের এ সুপারমুন পৃথিবী থেকে ২২৪,৮৯৫.৪ মাইল (৩৬১,৯৩৪ কিলোমিটার) দূরে অবস্থান করছে।চলতি বছরের অপর দু’টি সুপারমুন উঠবে আগষ্টে এবং শেষ ও চতুর্থ সুপারমুন উঠবে ২৯ সেপ্টেম্বর।

মন্তব্য