,

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে নারীকে ধর্ষণের অভিযোগ

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে নারীকে ধর্ষণের অভিযোগ। রাঙ্গামাটির লংগদুতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এক পাহাড়ি নারী (২৫) ধর্ষণের শিকার ‘হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে নারীকে ধর্ষণের অভিযোগ

 

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে নারীকে ধর্ষণের অভিযোগ

এ ঘটনায় শুক্রবার (৩০ জুন) আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়াকে (২৩) আসামি করে লংগদু থানায় মামলা করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন উপজেলার ডানে আটারকছড়া এলাকায় বেড়াতে যান ওই নারী এবং তার দুই স্বজন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করেন দুই যুবক। এসময় ওই নারীর সঙ্গে থাকা দুইজনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তারা। পরে ওই নারীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় শুক্রবার থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী।

 

কলেজছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ

 

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগে দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।