,

পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথার মাঝেই সন্তানকে শ্বাসরোধে হত্যা করলো মা

পরকীয়া প্রেমিকের সঙ্গে মুঠো ফোনে কথা বলার সময় কান্না কাটি করায় নিজের তিন বছর বয়সী ফুটফুটে সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে রুচি জিন্দাল নামের ৩২ বছর বয়সী এক মায়ের বিরুদ্ধে। উত্তর প্রদেশের মথুরা জেলার ছৌলি গ্রামে চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

শিশুটিকে হত্যার পর কৌশলে স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে রুচি জানান, শিশুটি দীর্ঘক্ষণ কান্নাকাটি করার একপর্যায়ে হঠাৎ নিস্তেজ হয়ে গেছে এবং আর সাড়াশব্দ করছে না। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সে সময় স্ত্রীর বানানো মনগড়া নাটকে পুরোপুরি বিশ্বাস করেছিলেন স্বামী কৃষ্ণ মুরারি। ঘটনার দিন শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল; ফলে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা শারীরিক কোনো জটিলতায় সন্তানের মৃত্যু হয়েছে ভেবে তিনি চুপচাপ মরদেহ দাফন করেন। কিন্তু সত্য লুকানো থাকেনি। প্রায় এক মাস পর গত সোমবার হঠাৎ করেই স্বামী শুনতে পান তাঁর স্ত্রী মুঠোফোনে অন্য কারো সঙ্গে কথা বলছেন এবং নিজ হাতে সন্তানকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করছেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে নিহতের চাচা গোবিন্দ গুপ্ত গৃহবধূর মুঠোফোন পরীক্ষা করেন। তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল—দীর্ঘদিন ধরে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন রুচি জিন্দাল। ফোনে নিরবচ্ছিন্নভাবে কথা বলার পথে বাধা হয়ে দাঁড়ানোয় ক্ষোভে অবুঝ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানান, অভিযুক্ত মা রুচি জিন্দালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানবহত্যার ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জিব কুমার রায় জানিয়েছেন, সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়ার স্বার্থে কবর থেকে শিশুটির মরদেহ তোলা (ময়নাতদন্ত) হবে। ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।