দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করল বিআরটিএ

আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নির্ধারিত রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ৫১ আসন ও ৪০ আসনবিশিষ্ট বাসের জন্য পৃথক ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা বিভিন্ন দূরপাল্লার রুটে প্রযোজ্য হবে।

গাবতলী রুটের ভাড়া

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গাবতলী–পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী–রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাবতলী–দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গাবতলী–ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাবতলী–রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাবতলী–মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ রুটের ভাড়া

ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ–চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ–কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ–সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ–বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ–খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে সায়েদাবাদ–টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী রুটের ভাড়া

ঢাকার মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ ও আশপাশের জেলাগামী রুটগুলোতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী–ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী–জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী–শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী–কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।