,

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে’ যোগ দেবেন।তিনি সেখানে ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও আলোচনা করবেন।হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

তিনি আরো বলেন, বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক ক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত করবেন।তবে বিশে^র কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।

ধারনা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসংঘ।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।