জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ট্রাম্প আরও বৈদেশিক সহায়তা কমানোর উদ্যোগ নিয়েছেন

মার্কিন কংগ্রেস অনুমোদিত ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস শুক্রবার জানায়, ডেমোক্র্যাটরা এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে, যার ফলে ফেডারেল সরকারের অচলাবস্থার ঝুঁকি সৃষ্টি হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প প্রতিনিধি পরিষদে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন যে, ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের এই কাটছাঁট মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডি’র কর্মসূচিগুলোর ওপর প্রভাব ফেলবে।

হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট চিঠির একটি অনুলিপি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সর্বদা “আমেরিকাকে প্রথমে রাখবেন।”

ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, কংগ্রেস অনুমোদিত তহবিল বাতিলের কোনো চেষ্টা হলে বাজেট আলোচনাগুলি ভেস্তে যাবে।

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যালঘু নেতা চাক শুমার ট্রাম্পের এই পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছেন এবং কিছু মধ্যপন্থী রিপাবলিকানও এর বিরোধিতা করেছেন।

তবে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের পদক্ষেপের পেছনে প্রশাসনের একটি “দৃঢ় আইনি ভিত্তি” রয়েছে এবং আদালতে এর বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ ব্যর্থ হবে।

Tags :

আন্তর্জাতিক ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর