জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার দুলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

তানজিনা আক্তার ওই এলাকার আনিস মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

আনিস মিয়া বলেন, বাড়িতে কোন পারিবারিক ‘ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সকালে আমি নাস্তা খেয়ে দোকানে চলে যাই। এদিকে তার মা রান্না ঘরে নাস্তা তৈরি করছেন। খাওয়ার জন্য তানজিনাকে ডাকতে গিয়ে দেখে সে গলায়’ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলার দুলালপুর এলাকা থেকে আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

 

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর