জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অব্যাহতি: ট্রাম্পের আদেশ বাতিল করল আদালত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে অব্যাহতি দেওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ বাতিল করেছে মার্কিন আপিল আদালত। ফলে লিসা কুকের স্বপদে ফিরে আসতে আর কোনো আইনি বাধা থাকছে না।

অভিযোগ অব্যাহতির ঘটনা

  • গত ২৫ আগস্ট ট্রাম্প লিসা কুককে ফেডারেল রিজার্ভের গভর্নরের পদ থেকে বহিষ্কার করেন।
  • এ সিদ্ধান্ত নেওয়া হয় আবাসন খাতে অর্থায়ন বিভাগের পরিচালক ও ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা বিল পুল্টের অভিযোগের ভিত্তিতে।
  • পুল্টের অভিযোগ ছিল, লিসা নাকি বন্ধকী ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত।

অভিযোগের পর লিসা কুক আদালতের দ্বারস্থ হন। আদালত তদন্তের নির্দেশ দিলে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ মেলেনি।

 

ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষের সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়।

  • শপথ নেওয়ার পর থেকেই তিনি ব্যাংককে সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছিলেন।
  • কিন্তু ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল এতে রাজি না হওয়ায় গত মে মাসে ট্রাম্প তাকে বহিষ্কারের উদ্যোগ নেন।
  • তবে সে সময় মার্কিন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় পদক্ষেপটি আর এগোয়নি।

 

সোমবার আপিল আদালত লিসা কুককে স্বপদে বহাল থাকার নির্দেশ দেয়।
সাংবাদিকরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে, কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

 

সূত্র: সিএনবিসি, এএফপি

Tags :

আন্তর্জাতিক ডেস্ক, জিলাইভ

Recent News