জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে বিশেষ সংবর্ধনা দিল সরকার

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে বিশেষ সংবর্ধনা দিল আলজেরিয়ার সরকার । তারাবির নামাজের সময় হঠাৎ করে লাফ দিয়ে ইমাম ওয়ালিদের কাধে ওঠে একটি বিড়াল। তখন সে বিড়ালটিকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। এক পর্যায়ে বিড়ালটি তার গালে একটি চুমু দেয়। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়।

 

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে বিশেষ সংবর্ধনা দিল সরকার

 

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে বিশেষ সংবর্ধনা দিল সরকার

ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি রাতারাতি তারকা বনে যান। বিড়ালের প্রতি তার দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

পরে জানা যায় ওই ইমামের নাম ওয়ালিদ মেহদাস। থাকেন আলজেরিয়াতে। এঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে।

আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।

 

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে বিশেষ সংবর্ধনা দিল সরকার

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ইমামের এ কাজের ব্যাপক প্রশংসা করেন। তার এ কাজের মাধ্যমে বিশ্বের দরবারে ইসলাম আরও আলোকিত হয়েছে। এ ঘটনার পর অনেক অমুসলিমও ইসলামের প্রতি ইতিবাচক ধারনা পোষণ করবেন।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News