,

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫, আহত অন্তত ৩০

পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরের উদ্দেশে যাত্রা করা বাসটি সরু ও আঁকাবাঁকা পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

টারমা শহরের স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও বলেন, “এখন পর্যন্ত আমরা ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।”

বাসটি লিমা থেকে রওনা দিয়ে তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রম করার পরই দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জরুরি সেবা দল।

পেরুতে অতিরিক্ত গতি, পাহাড়ি রাস্তার জটিলতা ও অবকাঠামোর দুরবস্থার কারণে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩,১৭৩ জন নিহত হন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।