জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইরানকে ‘যুক্তিসঙ্গত প্রস্তাব’ দিয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন তেহরানকে একটি ‘যুক্তিসঙ্গত প্রস্তাব’ দিয়েছে। গতকাল সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই তথ্য জানান।

জেরুজালেম থেকে এএফপি’র প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব পাঠিয়েছে। আশা করা হচ্ছে, ইরান আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে।’

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর