জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ক্যাটাগরি সর্বশেষ

বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত দুই বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত দুই

বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত দুই

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের হেলপার ও এক যাত্রী রয়েছেন। এ ঘটনায় বাসটির আরও অন্তত সাত যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের […]
Read more
পরিত্যক্ত ঘরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ পরিত্যক্ত ঘরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

পরিত্যক্ত ঘরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জে একটি পরিত্যক্ত লাকড়ি রাখার ঘরে বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর তাঁদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে তিনজনই বাড়ির পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ […]
Read more
রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ঘিরে বিতর্ক রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ঘিরে বিতর্ক

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ঘিরে বিতর্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে—এমন একটি ৩৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। তবে ভিডিওটি কবে, কোথায় এবং কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছিল, সে […]
Read more
কুমিল্লায় ঝটিকা মিছিল ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩ স্থানীয় নেতা গ্রেফতার

কুমিল্লায় ঝটিকা মিছিল ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩ স্থানীয় নেতা গ্রেফতার

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারবিরোধী স্লোগান এবং নাশকতামূলক তৎপরতার অভিযোগে দেবীদ্বারে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণ থেকে […]
Read more
পুকুরে মিলল ১৫ টুকরো দেহ ১০ দিন পর কাস্টমস সিপাহীর নির্মম পরিণতি

পুকুরে মিলল ১৫ টুকরো দেহ: ১০ দিন পর কাস্টমস সিপাহীর নির্মম পরিণতি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের ১০ দিন পর কমলাপুর কাস্টম হাউসে কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর গলিত ও খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে ব্যাগ ও কাপড়ের পোটলায় বন্দি অবস্থায় তাঁর মরদেহের ১৫টি টুকরো উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। […]
Read more
ঘরের পাশে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ঘরের পাশে বোমা বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বসতঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা সদৃশ বস্তুর এই আকস্মিক বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন সদস্য গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় পরবর্তীতে দ্রুত তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সোমবার […]
Read more
ইরানের সাথে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের দাবি

ইরানের সাথে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দাবি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান চরম উত্তেজনা ও অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল থেকেই দুই দেশের প্রতিনিধি দল এক টেবিলে বসতে পারে। ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রেখে এই কূটনৈতিক আলোচনার পথ সুগম করা হয়েছে বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে […]
Read more
ড. ইউনূসের বিদায় ও দেশের অর্থনৈতিক সংকট ব্যবসায়ীদের চাঞ্চল্যকর বক্তব্য

ড. ইউনূসের বিদায় ও দেশের অর্থনৈতিক সংকট: ব্যবসায়ীদের চাঞ্চল্যকর বক্তব্য

অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে দেশে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক ব্যবসায়িক আলোচনা সভায় একদল শীর্ষ ব্যবসায়ী অভিযোগ করেছেন, ড. ইউনূস দেশকে মারাত্মক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ‘অথৈ সাগরে’ ফেলে গেছেন। তাঁদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে […]
Read more
দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আভাস, উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি

দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আভাস, উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি

দেশজুড়ে আবারও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ ৩ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একটি আংশিক বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)-এর বিশ্লেষণ অনুযায়ী, এটি […]
Read more
ঝুঁকি এড়াতে জীবন বীমা করপোরেশনের কড়াকড়ি

ঝুঁকি এড়াতে জীবন বীমা করপোরেশনের কড়াকড়ি: গুরুতর ব্যাধি ও ঝুঁকিপূর্ণ পেশায় মিলবে না রাইডার সুবিধা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন (জেবিসি) তাদের সহযোগী বিমা–সুবিধা বা ‘রাইডার’ প্রদানে কঠোর ও অভিন্ন নীতিমালা জারি করেছে। এখন থেকে পূর্বে বিদ্যমান কোনো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি, উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত জনগোষ্ঠী এবং স্বাস্থ্যগত তথ্য গোপনকারী বিমাগ্রহীতারা আর রাইডার সুবিধার সুযোগ পাবেন না। একই সঙ্গে এই অতিরিক্ত সুরক্ষা সুবিধা পেতে বিমাগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে নিজস্ব স্বাস্থ্য-সংক্রান্ত বিস্তারিত […]
Read more
1 115 116 117 118 119 1,540

সর্বাধিক পঠিত