
গৌরীপুরে জমি বিরোধে লাঠির আঘাতে কৃষক নিহত
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি খাস খতিয়ানভুক্ত জমির দখল নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে দুই পক্ষের বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছোট ভাই দুলাল হোসেন (৫০)ও আহত হয়েছেন। […]
Read more 














