,

ক্যাটাগরি বাংলাদেশ

জঙ্গলে মিলল তরুণের কঙ্কাল পোশাক দেখে শনাক্ত করলো বাবা জঙ্গলে মিলল তরুণের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলো বাবা

জঙ্গলে মিলল তরুণের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত করলো বাবা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামের এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার একটি জঙ্গল থেকে তাঁর বলে ধারণা করা কঙ্কাল, মাথার খুলি, বিভিন্ন হাড় এবং পরনের প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়। পোশাক দেখে কঙ্কালটি নিজের ছেলে রাশেদুলের বলে শনাক্ত করেছেন তাঁর বাবা মো. […]
Read more
বিসিএসের পথে মিশার স্বপ্ন থামল সড়ক দুর্ঘটনায়

বিসিএসের পথে মিশার স্বপ্ন থামল সড়ক দুর্ঘটনায়

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন শেখ মিশা খাতুন। চাকরিজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের পেশাগত ভবিষ্যৎ আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই পথচলা। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। […]
Read more
নিখোঁজ শিশুর সন্ধানে পুলিশের তদন্ত নিয়ে অভিযোগ

নিখোঁজ শিশুর সন্ধানে পুলিশের তদন্ত নিয়ে অভিযোগ

গত ৩০ আগস্ট বিকেলে রাজধানীর বনানী এলাকায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে নিখোঁজ হয় চার বছরের শিশু সাইবা। মেয়েকে সঙ্গে নিয়ে জুতা কিনতে গিয়েছিলেন মা বিথী আক্তার। বনানী সৈনিক ক্লাবের সামনের ফুটওভার ব্রিজের কাছে শিশুটিকে দাঁড় করিয়ে পাশের ফুটপাতে জুতা কিনছিলেন তিনি। অল্প সময় পর ফিরে এসে দেখেন, সেখানে আর নেই সাইবা। এরপর শুরু হয় পরিবারের […]
Read more
সালমা-বিপ্লবের দ্বৈত কণ্ঠে ‘প্রেম লীলা’

সালমা-বিপ্লবের দ্বৈত কণ্ঠে ‘প্রেম লীলা’

ক্লোজআপ ওয়ান তারকা ও কণ্ঠশিল্পী সালমার নতুন গান ‘প্রেম লীলা’ প্রকাশিত হয়েছে। গানটিতে এবার তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা। প্রেমের অনুভূতি ও আবেগকে কেন্দ্র করে তৈরি গানটির সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি নান্দনিক সংগীতচিত্র, যেখানে গানের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপাদানও তুলে ধরা হয়েছে। ‘বিশ্বরঙ প্রেজেন্টস’-এর ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন গীতিকার […]
Read more
মহাসড়কে ডাকাতি বেড়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মহাসড়কে ডাকাতি বেড়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ করে রাত ১০টার পর মহাসড়ক ও এর সঙ্গে যুক্ত সংযোগ সড়কের কিছু নির্জন এলাকায় সংঘবদ্ধ ডাকাতচক্র সক্রিয় হয়ে ওঠে। সুযোগ বুঝে তারা বিভিন্ন কৌশলে যানবাহন থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি […]
Read more
আমানত ফেরাতে পাঁচ হাজার কোটি টাকা ছাড়

আমানত ফেরাতে পাঁচ হাজার কোটি টাকা ছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ছাড় করেছে। এরই মধ্যে অর্থ ফেরতের জন্য প্রায় ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনে গ্রাহকদের চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা। গত ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখায় আমানত […]
Read more
মেট্রোরেল স্টেশনে চার কেজি গাঁজাসহ নারী আটক

মেট্রোরেল স্টেশনে চার কেজি গাঁজাসহ নারী আটক

রাজধানীর মেট্রোরেলের সচিবালয় স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ শিউলি (৪৫) নামে এক নারীকে আটক করেছে এমআরটি পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্টেশনের প্রবেশপথে নিয়মিত তল্লাশির সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে যাত্রীদের নিয়মিত নিরাপত্তা […]
Read more
ঢাকা মেডিকেলে ১ ঘণ্টা ৪০ মিনিটে প্রাণ গেল তিন কারাবন্দীর

ঢাকা মেডিকেলে ১ ঘণ্টা ৪০ মিনিটে প্রাণ গেল তিন কারাবন্দীর

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন হাজতি এবং একজন কয়েদি। দুই হাজতির মৃত্যুর সময়ের ব্যবধান ছিল এক ঘণ্টা ৪০ মিনিট। নিহত তিনজন হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) এবং মো. শাহাদত হোসেন […]
Read more
বজ্রপাতের কম্পনে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

বজ্রপাতের কম্পনে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বৃষ্টি ও প্রচণ্ড বজ্রপাতের সময় মাটির তৈরি ঘরের দেয়াল ধসে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ছিদ্দিক মিয়া গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৪)। সে উপজেলার কাইচান গ্রামের বাসিন্দা ছিদ্দিক মিয়ার মেয়ে। স্বজনেরা জানান, […]
Read more
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, সেপ্টেম্বরেই আক্রান্ত ৩৬৭

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, সেপ্টেম্বরেই আক্রান্ত ৩৬৭

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সেপ্টেম্বরের শুরুতেই দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম পাঁচ দিনেই জেলা ও মহানগর মিলিয়ে ৩৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় একজনের মৃত্যুও হয়েছে। আগের মাসের তুলনায় সংক্রমণের এই গতি জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত আগস্টে জেলা […]
Read more
1 36 37 38 39 40 1,124

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।