,

লেখক: নিউজ ডেস্ক । জিলাইভ বাংলা

শুল্ক জটিলতার মাঝেও সাংহাইয়ে শুরু হচ্ছে বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনী ‘অটো সাংহাই’

শুল্ক জটিলতার মাঝেও সাংহাইয়ে শুরু হচ্ছে বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনী ‘অটো সাংহাই’

বাণিজ্যিক উত্তেজনা ও শুল্কের ধাক্কা সত্ত্বেও বুধবার সাংহাইয়ে পর্দা উঠছে বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমোবাইল প্রদর্শনী ‘অটো সাংহাই’। এই আয়োজনে বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রযুক্তির সম্ভাবনা এবং বিলাসবহুল উচ্চপ্রযুক্তির একাধিক নতুন মডেল উন্মোচিত হবে। ২ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় ১,০০০ প্রদর্শক এতে অংশ নিচ্ছে। বৈশ্বিক গাড়ি নির্মাতারা চীনের বাজারে নিজেদের অবস্থান […]
Read more
শিগগিরই চীনের সঙ্গে শুল্ক উত্তেজনা কমার আশাবাদ জানালেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

শিগগিরই চীনের সঙ্গে শুল্ক উত্তেজনা কমার আশাবাদ জানালেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

চলমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক উত্তেজনাকে টেকসই নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান শুল্ক যুদ্ধের তীব্রতা অচিরেই প্রশমিত হবে। বার্তা সংস্থা এএফপি-র খবরে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জেপিমর্গান আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ একে অপরের আমদানিপণ্যের ওপর যে উচ্চ […]
Read more
ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপে’ নিন্দা জানিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ চিঠি

ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপে’ নিন্দা জানিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ চিঠি

প্রিন্সটন ও ব্রাউনসহ যুক্তরাষ্ট্রের ১০০-র বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ একসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শিক্ষা খাতে ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার তারা একটি যৌথ চিঠি পাঠিয়ে এ হস্তক্ষেপের নিন্দা করে। এই উদ্যোগ আসে এমন এক সময়, যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করে, কারণ প্রশাসনের পক্ষ থেকে তহবিল কমানোর হুমকি এবং রাজনৈতিক নজরদারির […]
Read more
ভারতে এলেন ইলন মাস্কের মা মে মাস্ক, সাক্ষাৎ বলিউড অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে

ভারতে এলেন ইলন মাস্কের মা মে মাস্ক, সাক্ষাৎ বলিউড অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে

বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মা মে মাস্ক বর্তমানে রয়েছেন ভারতে। নিজের বই প্রকাশ উপলক্ষে তিনি এসেছেন মুম্বাইয়ে। এ সফরের মধ্যেই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার হঠাৎ সাক্ষাৎ ঘটে, যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি মায়ের মৃত্যুতে শোকগ্রস্ত জ্যাকুলিন এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন। সোমবার (২১ এপ্রিল) মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে পূজা দেন […]
Read more
নিউজিল্যান্ডে নারী-পুরুষের বায়োলজিক্যাল সংজ্ঞা চেয়ে নতুন আইন প্রস্তাব

নিউজিল্যান্ডে নারী-পুরুষের বায়োলজিক্যাল সংজ্ঞা চেয়ে নতুন আইন প্রস্তাব

নিউজিল্যান্ডের শাসক জোটের অংশীদার নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি মঙ্গলবার সংসদে একটি খসড়া আইন উপস্থাপন করেছে, যাতে নারী ও পুরুষের “বায়োলজিক্যাল সংজ্ঞা” স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। দলটি এটিকে তথাকথিত ‘জাগ্রত মতাদর্শ’ (ওক আইডিওলজি)-এর বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। দীর্ঘদিন ধরে ট্রান্সজেন্ডার নারীদের নারী টয়লেট ব্যবহারে নিষেধাজ্ঞা ও নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ ঠেকানোর পক্ষে প্রচার চালিয়ে আসা […]
Read more
শ্বাসকষ্টে নরওয়ের রানি সোনজা হাসপাতালে ভর্তি

শ্বাসকষ্টে নরওয়ের রানি সোনজা হাসপাতালে ভর্তি

নরওয়ের ৮৭ বছর বয়সী রানি সোনজা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোমবার গভীর রাতে অসলোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ইস্টার ছুটি কাটানোর সময় রানিকে অসুস্থ অবস্থায় সিকিলসডালেনের ‘রয়েল মাউন্টেন শ্যালেট’ থেকে একটি মেডিকেল হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি ও এনটিবি জানায়, ১৯২৪ […]
Read more
পাকিস্তানে মাইক্রোবাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে মাইক্রোবাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে যাত্রীবাহী একটি মাইক্রোবাস গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সোমবার রাতে জামশোরো-কোহিস্তান এলাকার দুর্গম পার্বত্য সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন বলে […]
Read more
যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার ২৭ গ্যাং সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ

যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার ২৭ গ্যাং সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ

মার্কিন বিচার বিভাগ সোমবার জানিয়েছে, ভেনিজুয়েলার কুখ্যাত অপরাধচক্র “ট্রেন ডি আরাগুয়া”–এর সঙ্গে সংশ্লিষ্ট ২৭ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার, যৌন ও মানব পাচার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার ভারপ্রাপ্ত অ্যাটর্নি ম্যাথিউ পোডলস্কি জানান, অভিযুক্তদের মধ্যে চক্রটির সদস্য, সাবেক সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীরা […]
Read more
ভূমিকম্পের পর মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান

ভূমিকম্পের পর মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান

মার্চে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও, আন্তর্জাতিক দাতাসংস্থা ও মধ্যস্থতাকারীরা এর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে যুদ্ধবিরতি অব্যাহত রাখা জরুরি। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা ভূমিকম্পের পর জানায়, তারা সাময়িকভাবে আক্রমণ বন্ধ রাখবে। ৭.৭ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান […]
Read more
ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ফেডারেল অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়টি অভিযোগ করেছে, সরকার শিক্ষার স্বাধীনতা হরণ করতে রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডসহ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে, ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ সহ্য […]
Read more
1 … 44 45 46 47 48 … 515

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।