,

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত বেড়ে ১৩, বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

সংঘর্ষের কারণে ৩৫ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেয়াতা জানান, নিহতদের মধ্যে পাঁচজন সেনাসদস্য ও আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।