গাজা দখল করা হবে ‘বিরাট ভুল’: বাইডেন

ইসরায়েলের নৃশংস পাল্টা হামলার ঘোরতর’ সমর্থক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, গাজা দখল করা হবে এক বিরাট ভুল। একটি মার্কিন টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে রোববার তিনি একথা বলেন। 

গাজা দখল করা হবে ‘বিরাট ভুল’: বাইডেন

বাইডেন এ সময় বলেন, গাজার লোকদের চলে যাওয়া এবং সেখানে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য একটি মানবিক করিডোর খোলার প্রতিও তিনি সমর্থন জানাচ্ছেন। 

গাজা দখল করা হবে ‘বিরাট ভুল’: বাইডেন

 

মার্কিন প্রেসিডেন্ট এ সাক্ষাৎকারে আরও বলেছেন, হামাসকে নির্মূল করা প্রয়োজন। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন হামলা পরিচালনা করে। এ হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। 

এরপরই ইসারায়েলির সামরিক বাহিনী গাজায় নির্বিচার নৃশংস বিমান হামলা শুরু করে। টানা ৯ দিন ধরে চলছে এ হামলা। এতে নিহত হয়েছেন অন্তত ২৬০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার।

Leave a Comment