সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনে বিজয়ের অভিযাত্রা শুরু করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনে বিজয়ের অভিযাত্রা শুরু করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ চায় সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু  নির্বাচন। কিন্তু জনসমর্থনে অবিশ্বাসী বিএনপি নির্বাচনে সংঘাত করতে আগ্নেয়াস্ত্র মজুদ করছে। তিনি বলেন, জিয়াউর রহমান জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। সেই ধারাবাহিকতায় জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তারা জানে নির্বাচন হলে কী ফল হবে।

সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচনে বিজয়ের অভিযাত্রা শুরু করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময়সভায় এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের কীভাবে বলব, বিএনপি এমন একটা দল যে দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তাদের জয় সুনিশ্চিত। নতুবা নির্বাচনের চলমান ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না। 

দলীয় নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদের বলেন, চোখ-কান খোলা রাখুন। সতর্ক থাকতে হবে নির্বাচন পর্যন্ত। বিএনপি সংঘাত চায়। আমরা মাঠে সতর্ক থাকব, সংঘাত যারা করতে আসবে তাদের প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। 

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,  লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আফম বাহাউদ্দীন নাছিম। 

আরো উপস্থিত ছিলেন আওয়ামী লগের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দলীয় সংসদ সদস্যরা। 

Leave a Comment