বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬, ১শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬, ১শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা সরকারি স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা, আটক ৩ শিশুকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের আটকাল পুলিশের ব্যারিকেড ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: ৬ উপ-পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন হরমুজ প্রণালিতে ফের অশান্তির মেঘ, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চট্টগ্রামে রেকর্ড ভাঙা অতি ভারী বর্ষণ: জোয়ার ও জলাবদ্ধতায় স্থবির জনজীবন বাংলা ভাষার নিবেদিতপ্রাণ সৈনিক – অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চকবাজারের খাজা মার্কেটে ভয়াবহ আগুন আট অভিযোগে ইনুর ৩০ বছরের সাজা

আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে থাকছে সুপার বোল ধাঁচের হাফটাইম আয়োজন

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ৮:৩২ পিএম

বিশ্বকাপ ফাইনালে থাকছে সুপার বোল ধাঁচের হাফটাইম আয়োজন

ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের জন্য থাকছে এক ব্যতিক্রমী বিনোদনের আয়োজনও। ফিফা এবার ফাইনালের হাফটাইমে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘সুপার বোল’ শোর আদলে একটি বিশেষ সংগীতানুষ্ঠানের পরিকল্পনা করেছে। এ কারণে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝের বিরতি স্বাভাবিক সময়ের তুলনায় দীর্ঘ হতে পারে বলে জানা গেছে।

আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে হাফটাইম বিরতি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিরতির সময় প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান মঞ্চস্থ হবে। এর মূল লক্ষ্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের সমাপনী ম্যাচকে আরও বর্ণিল ও বৈশ্বিক বিনোদন উৎসবে রূপ দেওয়া।

ফিফার অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, হাফটাইমের সময় বাড়ানোর বিষয়টি নিয়ে একাধিক পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একটি পরিকল্পনায় পুরো বিরতিই প্রায় ২০ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। অন্য বিকল্প অনুযায়ী, খেলার নিয়মে নির্ধারিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হতে পারে। তবে কোন পদ্ধতি চূড়ান্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

বর্তমান ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) প্রথম ও দ্বিতীয়ার্ধের মধ্যবর্তী বিরতির সর্বোচ্চ সময় ১৫ মিনিট নির্ধারণ করেছে। ফলে ফিফার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় নিয়েও আলোচনা চলছে।

হাফটাইম শোতে বিশ্বসংগীতের একাধিক জনপ্রিয় তারকা এক মঞ্চে পারফর্ম করবেন। প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পপ তারকা ম্যাডোনা, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সম্প্রতি এই শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারও। পাশাপাশি পরিবেশনায় অংশ নেওয়ার কথা রয়েছে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার বিখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে পিএস২২ কোরাসের। পুরো অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধান করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফার বড় টুর্নামেন্টে দীর্ঘ হাফটাইম আয়োজনের নজির নতুন নয়। গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস এবং ইমানুয়েল কেলির পরিবেশনায় বিরতির সময় প্রায় ২৪ মিনিটে পৌঁছেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও আরও বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের দিন স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সেই আয়োজনে অংশ নেবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।

এদিকে মাঠের লড়াইয়েও উত্তেজনা তুঙ্গে। প্রথম সেমিফাইনালে ডালাসে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ইতোমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। ফলে ফুটবলপ্রেমীরা যেমন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের অপেক্ষায়, তেমনি বিশ্বের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী হাফটাইম শো নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

মন্তব্য