ঢাকায় বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির তথ্য

ঢাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি শহরের যান চলাচল প্রভাবিত করতে পারে। সকালে বাইরে বের হওয়ার আগে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সম্পর্কে জানা জরুরি।

বিএনপির কর্মসূচি:
বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন কূটনীতিকরা। বিকেল পৌনে ৩টায় রেডিসন ব্লুতে এফএসডি আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৫: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন বিএনপি মহাসচিব। এছাড়া সন্ধ্যা ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন তিনি।

নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এনসিপির কর্মসূচি:
বাংলামোটরের এনসিপি কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি:
আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্য্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ছাত্রশিবিরের কর্মসূচি:
ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত সকাল ৭টায় জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টি প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শহরে যানজট এড়াতে এসব কর্মসূচি সম্পর্কে আগে থেকে জানা জরুরি।

জিলাইভ/টিএসএন