ব্রেকিং নিউজ :
একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মেটলাইফের বিরুদ্ধে ৪৪ লাখ টাকার বিমা দাবিতে প্রতারণা ও হয়রানির অভিযোগ শেওড়াপাড়ায় বাসচাপায় রাইড শেয়ারিং চালকের মৃত্যু রাজধানীর সিএনজি পাম্পে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে চালকরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে ভারতে নতুন রাজনৈতিক চাপ মিরপুরে রাতের গোলাগুলিতে যুবদল নেতাসহ তিনজন গুলিবিদ্ধ আইসিসিবির শিক্ষামেলায় উপচে পড়া ভিড় হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৭ পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেশ

সাবেক দুই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ২৬ই জুলাই ২০২৬, ৭:৫৬ পিএম

সাবেক দুই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের সাবেক দুই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও মো. আবদুল হামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম, খুন এবং গণঅভ্যুত্থানে মানুষের প্রাণহানির ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা ও মৌন সম্মতি দেওয়ার অভিযোগ এনে রোববার (২৬ জুলাই) এই আবেদন দাখিল করা হয়।

বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। আবেদনটি জমা দেওয়ার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিষয়টি সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন দলটির প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান।

অভিযোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তাঁর পূর্বসূরি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ নিজ মেয়াদে দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত ছিলেন। ফলে তাঁদের কার্যকালে ঘটে যাওয়া ভয়াবহ মানবতাবিরোধী অপরাধগুলোর দায় তাঁরা কোনোভাবেই এড়াতে পারেন না।

হাসিনুর রহমান উল্লেখ করেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় বহু মানুষ ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চাইলে সে সময় রক্তপাত থামাতে আইনানুগ ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তিনি পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন। এর পাশাপাশি গত ৫ আগস্টের আগ পর্যন্ত দেশে তথাকথিত ‘আয়নাঘর’ পরিচালনা, দীর্ঘদিনের গুমের সংস্কৃতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি। তাঁর এই নীরবতাকে মৌন সম্মতি ও অপরাধের অংশীদারত্ব হিসেবে বিবেচনা করেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ ব্রিফিংকালে রাজনৈতিক দলটি জানায়, পিলখানার নির্মম হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের ঘটনা এবং দেশে বিগত বছরগুলোতে সংঘটিত নানা রাজনৈতিক সহিংসতার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন। আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আইনের ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতা নীতি অনুযায়ী, কোনো দেশে বড় ধরনের গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ ঘটলে সে দেশের সর্বাধিনায়ক বা সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি তাঁর দায়িত্বহীনতার দায় থেকে মুক্ত হতে পারেন না।

দলটির দাবিমতে, তৎকালীন রাষ্ট্রপতিরা ক্ষমতার চূড়ায় বসে ফ্যাসিস্ট সরকারকে নিরবচ্ছিন্ন সুরক্ষার পাশাপাশি নানা সুবিধা দিয়েছেন। দেশে একের পর এক সংঘটিত অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো অবস্থান না নিয়ে বরং ক্ষমতার সহযোগী হিসেবে অবস্থান করায় তাঁদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল।

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরও একটি লিখিত অভিযোগ জমা পড়ে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই আবেদনটি করা হয়। এতে অভিযোগ করা হয়, গণঅভ্যুত্থানের মুখে দেশের পরিস্থিতি পরিবর্তিত হওয়ার সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিলেন সাহাবুদ্দিন। রোববার ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগটি দাখিল করা হয়।

দেশের ইতিহাসে শীর্ষপর্যায়ের দুই সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একযোগে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন দায়েরের এই ঘটনাটি নিয়ে এখন আইন অঙ্গন ও সচেতন মহলে ব্যাপক আলোচনা চলছে।

মন্তব্য