,

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজানার আত্মহত্যা : পিতার বিরুদ্ধে মামলা

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজানার আত্মহত্যা : পিতার বিরুদ্ধে মামলা , রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সান-জানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে শিক্ষার্থী সানজানার মা উম্মে সালমা বাদি হয়ে শাহীন আলমের (বাদির স্বামী)  বিরুদ্ধে দক্ষিনখান থানায়  মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামি সান-জানার পিতা শাহীন আলম (৪৮) পলাতক রয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজানার আত্মহত্যা : পিতার বিরুদ্ধে মামলা

 

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজানার আত্মহত্যা : পিতার বিরুদ্ধে মামলা

 

আজ সোমবার দক্ষিণখান থানার ওসি (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, এ ঘটনায় আতœহত্যার প্ররোচনার অভিযোগে সানজানার মা উম্মেসালমা ওরফে মণি বাদি হয়ে গতকাল রোববার রাতে থানায় ৩০৬ পেনালকোড আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সান-জানার পিতা শাহীন আলমকে অভিযুক্ত  (আসামি) করা হয়েছে।

নিহত সানজানা ওরফে মোসাদ্দিকার ব্র্যাক ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে দক্ষিনখানের দক্ষিন মোল্লারটেক বটতলা রোডে ধানসিঁড়ি ভবনের একটি এ্যাপার্টমেন্টে বসবাস করতেন। দু’বোন এক ভাইয়ের মধ্যে সান-জানা ছিল সবার বড়।  আতœহত্যার আগে ওই শিক্ষার্থী একটি চিরকুট লিখে গেছেন। চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন। ইতিপূর্বে মারধর করায় তিনি তার বাবার নামে দক্ষিনখান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

দক্ষিনখান থানা পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার  দিকে কাপড় শুকানোর জন্য বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে ছাদের চাবি নেন সান-জানা। পরে ওই ছাত্রী ১০তলা ভবনের ছাদে ওঠে সেখান থেকে নিচে  লাফিয়ে পড়েন। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চার টার দিকে সানজানাকে মৃত বলে ঘোষনা করেন।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন,  সান-জানার বাবা শাহীন আলম পাঁচ বছর আগে তাদেরকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে দু’পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সান’জানার মা দু’মাস আগে স্বামীকে ডিভোর্স দেন। এরপর শাহীন আলম সান-জানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসসহ আনুষঙ্গিক খরচ দেয়া বন্ধ করে দেন।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজানার আত্মহত্যা : পিতার বিরুদ্ধে মামলা

 

আত্মহত্যার আগে একটি চিরকুট লেখে গেছেন ওই শিক্ষার্থী । চিরকুটটি উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা’।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।