জিলাইভ [ GLive ] | truth alone triumphs

মাদরাসা ছাত্রী অপহরণ ও প্রতিবন্ধীকে ধর্ষণ

আড়াইহাজারে ১৪ বছরের এক মাদরাসা ছাত্রী অপহরণ ও ২০ বছরের এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় নূর এ আলম (১৬) ও মনির (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের রোববার (২১ মে) দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদরাসা ছাত্রী অপহরণ ও প্রতিবন্ধীকে ধর্ষণ
ধর্ষণ

 

মাদরাসা ছাত্রী অপহরণ ও প্রতিবন্ধীকে ধর্ষণ

আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব জানান, ৮ম শ্রেণীর ছাত্রীকে (১৪) মাদরাসায় যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত ও প্রেম নিবেদন করাসহ কূপ্রস্তাব দিয়ে আসছিল গ্রেপ্তারকৃত নূর এ আলম। ওই ছাত্রী তাতে সাড়া না দেয়ায় নূর এ আলম ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় অপহৃতার মা আড়াইহাজার থানায় মামলা দায়ের করলে ঘটনার ৬ ঘন্টার মধ্যে ওইদিনই দিবাগত রাত ৮টায় নূর এ আলমের বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

মাদরাসা ছাত্রী অপহরণ ও প্রতিবন্ধীকে ধর্ষণ

 

অপর দিকে বাকপ্রতিবন্দী যুবতীকে (২০) ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামের মৃত চানুর ছেলে মনিরকে (৪৫) শনিবার রাতে পুরিন্দা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ওই প্রতিবন্ধী ১৪ এপ্রিল ধর্ষণের শিকার হলে তার মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর