জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার কয়েকজন বাংলাদেশি

ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ভুয়া ‘বাবা’রা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এ পর্যন্ত অভিযানকালে প্রায় ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

 

জেলা/অঞ্চলযাচাইকৃত ব্যক্তিগ্রেপ্তার
হরিদ্বার২,৭০৪
দেরাদুন৯২২
টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালচলমান অভিযান

 

গত জুলাইয়ে শুরু হওয়া এই অভিযান আগস্ট পর্যন্ত ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ এবং প্রায় ৩০০ জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

 

আইজি ভরনে জানান, গ্রেপ্তারকৃত একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে “বাঙালি ডাক্তার” পরিচয়ে বসবাস করছিলেন।

এছাড়া জম্মু-কাশ্মিরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলুকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজের ধর্মীয় পরিচয় গোপন করে “রাজ আহুজা” নামে দিল্লির ধনী ব্যবসায়ী সেজে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

আইজি ভরনের ভাষায়, এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হলো উত্তরাখণ্ডকে ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি থেকে প্রতারণা ও ভুয়া ধর্মগুরুর প্রভাবমুক্ত রাখা।

Tags :

আন্তর্জাতিক ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর