,

ভারতে পাচার হচ্ছিল দুই কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় দুই কোটি টাকার স্বর্ণের বিস্কুট। সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।

বৃহস্পতিবার ৯ মার্চ পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে সোনার বিস্কুটগুলোসহ দুজনকে আটক করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ।

 

ভারতে পাচার হচ্ছিল দুই কোটি টাকার স্বর্ণ

ভারতে পাচার হচ্ছিল দুই কোটি টাকার স্বর্ণ

জানা গেছে, উদ্ধার ২২টি সোনার বিস্কুটের’ মোট ওজন দুই কেজি ৫৬৬ গ্ৰাম। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৮৮ লাখ টাকা প্রায়)।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

স্বর্ণ পাচারের বিষয়ে আগে থেকেই খবর ছিল বিএসএফের কাছে। সেই মোতাবেক পাচারকারীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়ন্তীপুর সীমান্তে ওঁৎ পেতে বসে থাকনে বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ পরেই তারা দেখেন, বাংলাদেশের দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন।

 

স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার টাকার বেশি

 

জওয়ানরা তাকে থামতে বললে ওই লোক কাঁটাতারের ওপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর জাওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটসহ দুই ব্যক্তিকে আটক করেন। ওই প্যকেটে ২২টি সোনার বিস্কুট ছিল। পরে আটক দুই ব্যক্তিকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।