,

ফ্রান্সের নিষেধাজ্ঞার হুমকির তীব্র প্রতিবাদ ইরানের

ইরানের জাতিসংঘ মিশন ফ্রান্সের ‘নিষেধাজ্ঞার হুমকি’র কড়া নিন্দা জানিয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির অধীনে পূর্বে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের হুমকির জবাবে বুধবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে।

সোমবার ফ্রান্স জানায়, ইরানের পরমাণু কার্যক্রম ইউরোপীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠলে তারা, জার্মানি ও ব্রিটেন একযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে দ্বিধা করবে না। এই পরিস্থিতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি নতুন চুক্তির জন্য আলোচনা চলমান রয়েছে।

জাতিসংঘে ইরানের মিশন ইরানি বার্তা সংস্থা ‘ইসনা’ প্রচারিত এক চিঠিতে জানিয়েছে, ‘হুমকি এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে কোনো সুষ্ঠু কূটনৈতিক সমাধান সম্ভব নয়।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়ার মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

চুক্তির শর্ত অনুযায়ী, কোনো পক্ষ চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা যেতে পারে। তবে এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরেই।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র চলতি এপ্রিল থেকে সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় ব্যস্ত সময় পার করছে, যার লক্ষ্য একটি নতুন পরমাণু চুক্তি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি জানিয়েছেন, আলোচনার অগ্রগতি নিয়ে তিনি শিগগিরই জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।

ইরানের জাতিসংঘ মিশন আরও বলেছে, ‘যদি ফ্রান্স ও তার মিত্ররা সত্যিই কূটনৈতিক সমাধান চান, তবে তাদের হুমকি ও চাপের কৌশল পরিহার করে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে।’

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।