,

ফরিদপুরে ‘লকডাউন’ কর্মসূচিতে সড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়ক এবং বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাল, তলোয়ার, শরকি, রামদা, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এর ফলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, ভাঙ্গার তিনটি স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

জিলাইভ/টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।