,

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইসরাইল ও ইরানের মধ্যে দ্বিতীয় দিনের মতো চলমান সংঘর্ষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটির কোনো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত থাকবে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান চলাচল করা যাবে না।’

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।