জিলাইভ [ GLive ] | truth alone triumphs

দেশের সকল ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়

দেশের সকল ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়। দেশের প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের এ লক্ষ্যে শিক্ষা অধিদপ্তর নতুন’ প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

দেশের সকল ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়

এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে দুটি বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে। আগামী বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) মধ্যে প্রতিটি ইউনিয়নের দুইটি করে স্কুলের তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা ডিপিইওদের।

দেশের সকল ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষক বেশি, খেলার মাঠ ও জমির পরিমাণ বেশি, বিদ্যালয়ের অবকাঠামো ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো এবং অন্যান্য সুবিধা রয়েছে এসব বিবেচনায় নিয়ে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

ভবিষ্যতে ওই মডেল বিদ্যালয়টি ইউনিয়নের কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে বিদ্যালয় কেন্দ্রীক সব কার্যক্রমের হাব হিসেবে বিবেচিত হবে। মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তরে ওই স্কুলটিকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতাভুক্ত করা হবে। 

গত ১৪ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিটি ইউনিয়নের দুইটি করে প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়। আদেশটি মঙ্গলবার প্রকাশিত হয়।

 

দেশের সকল ইউনিয়নে হবে মডেল প্রাথমিক বিদ্যালয়

 

মডেল স্কুল হিসেবে রূপান্তরে জেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন থেকে দুইটি বিদ্যালয়ের তথ্য আগামী ১৯ অক্টোবরের মধ্যে ডাকযোগে হার্ডকপিতে ও সফটকপিতে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। 

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News