,

ভারতীয় গমের দাম আকাশচুম্বি

ভারতীয় গমের দাম আকাশচুম্বি। মঙ্গলবার (১৭ অক্টোবর) গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে খাদ্যপণ্যটির দর। রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

এতে বলা হয়, ভারতে বড় উৎসবের জন্য গমের চাহিদা বেড়েছে। সেই তুলনায় অভ্যন্তরীণ সরবরাহ কম রয়েছে। এছাড়া খাদ্যপণ্যটি আমদানিতে শুল্ক আরোপ করা আছে। ফলে বিদেশ থেকে কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই খাদ্যশস্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় গমের দাম আকাশচুম্বি

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ভোগ্যপণ্যটির ক্রমবর্ধমান দাম দেশটিতে খাদ্যের মূল্যস্ফীতি বাড়াতে পারে। আলোচ্য কার্যদিবসে নয়াদিল্লিতে গমের দর বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ৩২৯ ডলারে। স্থানীয় মুদ্রায় যা ২৭ হাজার ৩৯০ রুপি। গত ১০ ফেব্রুয়ারির পর তা সবচেয়ে বেশি। সবমিলিয়ে বিগত ৬ মাসে খাদ্যপণ্যটির দাম বেড়েছে ২২ শতাংশের বেশি।  

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানি করছে সরকার 

রোলার ফ্লাওয়ার মিলার্স ফেডারেশনের প্রেসিডেন্ট প্রমোদ কুমার এস বলেন, উৎসবের মৌসুমে চাহিদা বাড়ায় গমের দর বেড়েছে। এখন দাম কমাতে চাইলে সরকারকে শুল্কমুক্ত আমদানির অনুমতি দিতে হবে। তবে গত মাসে খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সঞ্জীব চোপরা বলেন, গম আমদানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক শিগগিরই প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই ভারতের কেন্দ্রীয় সরকারের।

মুম্বাইয়ের গ্লোবাল ট্রেড হাউসের একজন ডিলার বলেছেন, ‘সরবরাহের পরিস্থিতি আগামী মাসগুলিতে আরও কঠোর হতে চলেছে, এবং সরকার আমদানির দরজা না খুললে দাম ৩০ হাজার টাকার উপরে উঠার ঝুঁকি রয়েছে।  

গত ১ অক্টোবর পর্যন্ত সরকারি গুদামে গমের মজুত দাঁড়িয়েছে ২৪ মিলিয়ন মেট্রিক টনে। আগের বছরগুলোর চেয়ে যা বেশ কম। গত ৫ বছরে গড়ে তা ছিল ৩৭ দশমিক ৬ মিলিয়ন টন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।