,

তৃতীয় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

তৃতীয় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের তৃতীয় দিনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এসময়ে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে।

 

তৃতীয় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

 

তৃতীয় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে । জানা গেছে, এলিভেটেড-এক্সপ্রেসওয়েতে চলাচল গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি চলাচল করেছে।

এর আগে এলিভেটেড-এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরুর প্রথম দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ালসড়ক থেকে আয় হয় ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। দ্বিতীয় দিনে টোল আদায় হয় প্রায় ২২ লাখ টাকা।

 

তৃতীয় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

 

রাজধানী ঢাকার যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড-এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়াল সড়ক) গত শনিবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়াল পথটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।