,

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি নাইটক্লাবে ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৮ জন। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার ভোরে উদ্ধার অভিযানের প্রধান ও দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডিজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাটি ঘটে রাজধানী সান্তো ডোমিঙ্গোতে। বিস্তারিত কারণ এখনো নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।