,

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

চীনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে এএফপি।

সিনহুয়া জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে লংহুয়া কাউন্টির ওই নার্সিং হোমে আগুন লাগে। এতে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর হোমে থাকা অন্যান্য বয়স্ক বাসিন্দাদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

চীনে ভবন নির্মাণে নিরাপত্তাবিধি না মানা এবং কর্মক্ষেত্রে অবহেলার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।