,

গাজায় আরও ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

গাজায় ইসরায়েলি বাহিনীর নিরন্তর হামলায় শুক্রবার আরও অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় ইসরায়েলি বাহিনী ১৬টি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বিদ্যালয় ধ্বংস করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করেছেন যে, ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না।

তিনি এই মন্তব্য করেন পশ্চিম তীরে নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে, যা জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত মাআলে আদুমিমে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন:

“আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। ওই এলাকা আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, ভূখণ্ড এবং নিরাপত্তা সমুন্নত রাখব। আমরা এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করব।”

নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে।

সূত্র: আল জাজিরা

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।