,

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেন, ধুমপান ই-সিগারেটের মাধ্যমেই হোক অথবা বিড়ি ও সিগারেটের মাধ্যমেই হোক, এটি সর্বাবস্থায় মানব দেহের জন্য ক্ষতিকারক। ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে।বোরবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ই-সিগারেট: মিথ ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রানা মোহাম্মদ সোহেল,  মোঃ নুরুল ইসলাম তালুকদার এবং আদিবা আনজুম মিতা সংসদ সদস্যগণ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে তামাক ও মাদকমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তামাক ও ধুমপান নিরোধে আইনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরী। একজন অধুমপায়ী ব্যক্তি যেন ধুমপানরত ব্যক্তিকে তাঁর সামনে ধুমপানে নিষেধ করতে পারেন, অধুমপায়ী ব্যক্তির বাধা দেয়ার এটুকু আইনি ভিত্তি থাকা প্রয়োজন। তামাকবিরোধী আইন সংশোধিত আকারে আসুক তা আমি মনে প্রাণে চাই।

তিনি বলেন-  তরুণ সমাজ কী কী কারণে ই সিগারেট ও ধুমপানে আসক্ত হচ্ছেন, এ জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং এর প্রতিকার খুজে বের করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক ও তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে।

 

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

 

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, মোঃ সাইদুর রহমান, একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক সুশান্ত সিনহা এবং শেয়ারবিজের সাংবাদিক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।