
সাভারে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
ঢাকার উপকণ্ঠে সাভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে উদ্ধার করা মাদকের বাজারমূল্য আনুমানিক সাত লাখ বিশ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ গ্রামের মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে। […]
Read more 














