
সাংবাদিকের বাসায় গুলি, আতিক গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে বাংলা টিভির প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় ঢুকে গুলি চালানোর ঘটনায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সহযোগী আতিক ওরফে চোরা আতিককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পল্লবীর মোহাম্মদিয়া মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৪। বুধবার বিকেলে রাজধানীর এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। […]
Read more 














