খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই সেপ্টেম্বর ২০২৫, ১:৪৫ পিএম

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এর আগে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল, মোদি ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।
একই দিন, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, বক্তব্য রাখবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে।
এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তবে এই পদক্ষেপ ঠেকাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করেছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য