সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা চরিত্র ও তার পরিবার উন্মোচন করেছে। এমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ থেকে অনুপ্রাণিত এই ডিজিটাল পরিবারকে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাষাভাষী ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে।
এ প্রকল্পটি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঘোষিত “ইয়ার অব দ্য কমিউনিটি” উদ্যোগের অংশ।
চরিত্রের নাম নির্ধারণে সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রায় ১৪ হাজার মানুষ ভোটে অংশ নেন। প্রস্তাবিত তিনটি নামের মধ্যে—
- লতিফা পেয়েছে ৪৩% ভোট
- মীরা পেয়েছে ৩৭% ভোট
- দুবাই পেয়েছে ২০% ভোট
ফলে ‘লতিফা’ নামটিই নির্ধারিত হয় ইউএই-এর প্রথম ভার্চুয়াল কন্যা হিসেবে।
লতিফা নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে—
- বাবা মোহাম্মদ
- মা সালামা
- ভাই রাশেদ
ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকের সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলিয়ে সাজানো হয়েছে এই চরিত্রগুলোকে।
ডিজিটাল পরিবারের মূল লক্ষ্য হলো শিশু ও পরিবারগুলোর সঙ্গে প্রযুক্তি, এআই এবং ডিজিটাল সেবার বিষয়ে ইতিবাচক সংলাপ গড়ে তোলা।
- ডিজিটাল দুবাইয়ের উদ্যোগে তারা ডিজিটাল লাইফস্টাইল নিয়ে নানা গল্প শেয়ার করবে।
- শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি দেখা যাবে।
- তারা নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ প্রচারে সচেতনতা সৃষ্টি করবে।
সূত্র: খালিজ টাইমস
