,

পারমাণবিক আলোচনা উপলক্ষে রোমে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল: রাষ্ট্রীয় টিভি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় অংশ নিতে রোমে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে দলটি রোববার সকালে রোমে পৌঁছায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সম্প্রচারে দেখা গেছে, আরাঘচি ইসলামিক প্রজাতন্ত্রের একটি বিমানে রোমের বিমানবন্দরে অবতরণ করছেন।

প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ-এর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।