,

খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা। রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর বাসা থেকে শেখ মোস্তাফিজুর রহমান কাজল (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দূপুর ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।

খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

খিলগাঁও থানার এস আই জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তাফিজুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোস্তাফিজ ফ্রিল্যান্সার ছিলেন। সেই সঙ্গে তিনি মোবাইলে ক্যাসিনো খেলায় আসক্ত ছিলেন। আজ দুপুরের পর স্ত্রীর কাছে টাকা চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পারিবারিক কলহের জেরে তিনি এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন।

 নিহতের স্ত্রী মিলি বলেন,  দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে মোস্তাফিজুরের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এরপর সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় আমাদের সন্দেহ হয়। পরে আমরা ঘরের দরজা জোরে ধাক্কা দিলে সেটা খুলে যায়। তখন দেখি গলায় কাপড় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করি।

 

খিলগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

 

তিনি আরও বলেন, আমাদের বাড়ি খুলনা সদর থানার টেংরোডে। আমরা খিলগাঁওয়ের বনশ্রীর ১৪ নং রোডের ৮ নং বাসায় ভাড়া থাকি। তিনি মৃত আব্দুল শেখের ছেলে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।