নির্বাচনে সরকারের সঙ্গে ইসির সমন্বয় জানতে চেয়েছেন মার্কিনিরা: সিইসি 

নির্বাচনে সরকারের সঙ্গে ইসির সমন্বয় জানতে চেয়েছেন মার্কিনিরা: সিইসি । মার্কিন প্রার্ক নির্বাচন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকশন কমিশনের রোল, ইলেকশন কিভাবে প্লে করে, গভমেন্ট রোল কতটুকু, ওরা কিভাবে প্লে করে, যার সাদ্যমে আমরা পুরো ইলেকটোরাল প্রসেসটা আমরা তুলে নিয়ে আসি, এটা তাদেরকে জানিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে মার্কিন প্রার্ক নির্বাচন প্রতিনিধি দলকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনে সরকারের সঙ্গে ইসির সমন্বয় জানতে চেয়েছেন মার্কিনিরা: সিইসি  

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর প্রতিনিধি দলে রয়েছেন, কালর্ফ ইন্দারফার্থ, বন্নি গ্লিক, মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মেনপ্রিথ সিঙ্গ আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, গেওফরে পেটার মেকডোনাল্ড, ডেভিড লে হোগস্ট্রা ও মারিও মৈত্রী। 

নির্বাচনে সরকারের সঙ্গে ইসির সমন্বয় জানতে চেয়েছেন মার্কিনিরা: সিইসি  

কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাই পার্টিজান একটা প্রি অবজারবেশন টিক, ইটস নট গভর্মেন্ট, ওরা এসেছে কয়েকদিন আগে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল বা সরকারের দপ্তেের সঙ্গে বৈঠক করেছে।

দলটি এসেছে মূলত এটাকে প্রি এসেসমেন্ট টিম বলে, ওরা কী করবে আমরা জানিনা। আমাদের সাথে যে প্রশ্নগুলো হয়েছে, ওরা আমাদের নির্বাচন কমিশনের রোল, দায়িত্ব, এক্টিভিটিজ সম্পর্কে; আমরা সবকিছু তাদের বোঝাতো পেরেছি। তারা যা যা জানতে চেয়েছে, তারা জেনেছে।

এখন ওরা জেনে কী করবে সেটা আমরা জানিনা। এটা পরে হয়তো ওনারা দেশে ফিরে গিয়ে তারা হয়তো সিদ্ধান্ত নেবে। তারা কোনো অবজারভার পাঠাবে কি, পাঠাবে না, পাঠারে কীভাবে পাঠাবে এর বেশি আমার কোনো বক্তব্য নাই। 

মূল ফোকাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি তো বলেছি ওরা এসেসমেন্ট করতে এসেছে। মূল ফোকাস হচ্ছে তারা ফ্রি-ফেয়ার, পার্টিসিপেটরি পিসফুল  ক্রেডিবল নির্বাচন চায়।

Leave a Comment