আইএমএফের ঋণের দ্বিতীয় ‘কিস্তি নভেম্বরে পাবে ‘বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরের মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয়’ কিস্তি হিসেবে ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার পাবে বলে আশা করছে বাংলাদেশ। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নভেম্বরে পাবে ‘বাংলাদেশ
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তারা বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন এবং বিভিন্ন খাতে সন্তোষজনক অর্জন দেখেছেন। এতে তারা সন্তষ্টি প্রকাশ করেছেন মর্মে আগামী নভেম্বরে ঋণের দ্বিতীয়’ কিস্তি ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে।
তাদের শর্ত মোতাবেক ইতোমধ্যে বাংলাদেশ কিছু খাতে সংস্কার করেছে এবং আইএমএফের প্রয়োজনীয় শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ তথ্য হালনাগাদ করেছে। তাই ঋণের পরবর্তী কিস্তি সময়মতো পাওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও জানান ওই কর্মকর্তা।
এদিকে ঋণের দ্বিতীয় কিস্তি যথাসময়ে ছেড়ে দেওয়া হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল একাধিক বৈঠক করেছে। ঋণের দ্বিতীয় ধাপ যথাসময়ে ছেড়ে দেওয়া হবে বলে ওই বৈঠকে আশ্বস্ত করেছে আইএমএফ প্রতিনিধি দল। গত ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশ পেয়েছে ৪৭০ দশমিক ৬২ মিলিয়ন (৪৭ কোটি ৬২ লাখ) ডলার।