জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ঢাকা জেলা যুবদলের কমিটি ঘোষণা

ঢাকা জেলা যুবদলের কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ বছর পর পাঁচ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি করা হয়েছে ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ঢাকা জেলা যুবদলের কমিটি ঘোষণা

সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।

ঢাকা জেলা যুবদলের কমিটি ঘোষণা

এর আগে যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ৩০ এপ্রিল। পাঁচ বছর পর নতুন কমিটি পেল যুবদলের এই ঢাকা জেলা সংগঠনটি।

নতুন কমিটির সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে ঢাকা জেলা যুবদল আরও জোরালো ভূমিকা রাখবে।

 

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ আজ

 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর