ইমরান খানের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়াশরুম, থাকছে আরও অনেক সুবিধা  

অ্যাটক জেলে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জন্য কারাগারে পাঁচফুট ওয়াল বিশিষ্ট নতুন একটি ওয়াশরুম তৈরি করা হচ্ছে। পাঞ্জাব কারাগার বিভাগের একজন মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফকত উল্লাহ খান সম্প্রতি ইমরান খানের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরে তিনি জানান, ইমরান খান যে সেলে রয়েছেন তার ওয়াশরুমে নিরাপত্তার অভাব রয়েছে। এজন্য তিনি নতুন ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছেন। এরপরই এ কথা জানান পাঞ্জাব কারাগার বিভাগের ওই মুখপাত্র।

ইমরান খানের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়াশরুম, থাকছে আরও অনেক সুবিধা

মুখপাত্র আরও বলেন, ১৯৭৮ সালের কারা আইনের ২৫৭ এবং ৮৮১ ধারা অনুযায়ী ইমরান খানকে এ সুবিধা প্রধান করা হবে। তিনি বলেন, নতুন ওয়াশরুমের ওয়ালের দৈর্ঘ্য হবে ৫ ফুট এবং এখানে একটি দরজাও স্থাপন করা হবে। এছাড়া ওয়াশরুমে একটি বিদেশি কমোড ও বেসিনও স্থাপন করা হবে। 

ইমরান খানের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়াশরুম, থাকছে আরও অনেক সুবিধা  

তোশাখানা মামলায় চলতি মাসে ইমরান খানকে তিন বছরের সাজা দেওয়া হয়। এরপরই ইমরান খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  নিরাপত্তার স্বার্থে নতুন ওয়াশরুমটির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। যদিও অ্যাটক জেলে নিরাপত্তার স্বার্থে ৪ হাজার সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া পাঞ্জাবের অন্যান্য জেলেও নতুন সিসিটিভি লাগানো হয়েছে। 

এছাড়া ইমরান খানের সুবিধার জন্য- সুগন্ধি সাবান, পারফিউম, এয়ার ফ্রেশনার, টাওয়াল, টিস্যু পেপার দেওয়া হয়েছে। আরও আছে একটি বিছানা, বালিশ, ম্যাট্রেস, টেবিল, চেয়ার এবং এসি ও ফ্যান। কারা কর্তৃপক্ষের ওই মুখপাত্র আরও বলেন, ইমরান খানের জন্য পাঁচজন চিকিৎসক রাখা হয়েছে। যারা সব সময় ইমরান খানের সেবায় নিয়োজিত থাকবে। ইমরান যে খাবার খাবেন তা প্রতিদিন তদারকি করবেন ওই চিকিৎসকরা।

 

ইমরান খানের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়াশরুম, থাকছে আরও অনেক সুবিধা  

 

Leave a Comment